10.19.06
বাংলা লিঙ্ক
কিছুদিন আগেই দেশিপন্ডিত নামে একটি নামকরা সাইটে বাংলা পোস্ট লিঙ্ক করার কাজ চালু হয়েছিল| কিন্তু দুর্ভাগ্যবশত এই মাসের শেষ থেকে দেশিপন্ডিত বন্ধ হতে চলেছে| আমি ভাবছি নিজের ব্লগে এই কাজটা চালিয়ে যাব, অর্থাৎ এখন থেকে এই ব্লগে কিছু ইন্টারেস্টিং লিঙ্কসের সন্ধান পাওয়া যাবে|
10.06.06
এবার পুজোয়…
এবার পূজায় ঘুরতে বেরিয়েছিলাম সপ্তমীর রাত থেকে| প্যান্ডেল ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল, এই এত শিল্প নৈপুন্য, মাত্র কিছুদিনের অতিথী! সত্যি, না দেখলে এই ধরনের কারুকার্যর কথা যেন মানাই যায় না| তার কিছু নমুনা আমার ক্যামেরায় বন্দি করেছি…

বোসপুকুর শীতলামন্দিরের প্যান্ডেল

একটি প্যান্ডেলের গায়ে পাহারারত শিবঠাকুর
আরো কিছু ছবি তুলেছি| সেগুলি এখানে পাবেন|
10.04.06
শুভ বিজয়া ও রামাদান করিম
আমার সব ব্লগবন্ধুদের জানাই বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা| সবাই ভাল থাকুন, ও আনন্দে থাকুন| পূজোর কিছু ছবি তুলেছি, দুএক দিনের মধ্যেই আপলোড করব|



