08.26.06

বাংলায় ব্লগিং

Posted in আমার লেখা Project Management 5:38 am লিখেছেন Aparna

ছুটি কাটাতে যাচ্ছি| ফিরে এসেই যাব চেন্নাইতে আসন্ন ব্লগক্যাম্পে, ৯ ও ১০ সেপ্টেম্বর| সেখানে ব্লগিং সম্পর্কে নানান বিষয় আলোচনা হবে| আলোচনা হবে বাংলা ব্লগিং সম্বন্ধেও| ইমেইল করে অলরেডি আপনাদের কয়েকজনের মতামত আমি পেয়েছি কিন্তু আরো ভাবনাচিন্তা জানার আশায় এখানেও পোষ্ট করলাম|

আচ্ছা আপনাদের মতে এখনো কি বাংলায় ব্লগ লেখার ও বাংলায় ব্লগ পড়ার ব্যপারে কোনো সমষ্যা আছে? প্রায়ই দেখি কেউ ব্লগ লিখতে শুরু করেন আবার কিছু দিন পরেই উৎসাহ হারিয়ে ফেলেন| কেন? আপনি নিজে কি কোনো সমষ্যার মুখোমুখি হয়েছেন বা হচ্ছেন? সেগুলি কি কি তা লিখে জানান| কি করলে বাংলায় ব্লগিং আরো জনপ্রিয় হয়ে উঠতে পারে বলে আপনি মনে করেন?আমরা কি করতে পারি?

আপনি কি অন্যান্য বাংলা ব্লগ পড়েন? কি করে খুজে পান অন্যান্য বাংলা ব্লগ? একটি ডিরেক্টরি আছে জানি কিন্তু তা মনে হয় আপডেট হয় না বহু দিন| তবে? কি করে নতুন বাংলা ব্লগ আবিষ্কার করেন?

সামহোয়্যার ইন একটি দুর্দান্ত প্রয়াস| তার বাঁধ ভাঙার আওয়াজ নামটি সার্থক| কিন্তু সেটা ন্যাভিগেট করার ব্যাপারে আমি এখনো পাকা হই নি| তাছাড়া সেখান থেকে কোন ব্লগ উদ্ধৃত করতে আমি এখনো হিমশিম খাচ্ছি| মাহবুব ভাই যে ইউনিকোড কনভার্টার বানিয়েছেন, সেটা দিয়ে ঠিক মতন কনভার্ট করতে পারছি না| তাই গ্লোবাল ভয়সেসের মতন ইন্টারন্যাশনাল ও দেশিপন্ডিতের মতন পপুলার ফোরামে আমি অনেক দারুন দারুন লেখাই তুলে ধরতে পারছি না| এর সমাধান কারো কাছে থাকলে জানাবেন|

আমাকে একটা প্রশ্ন করা হয়েছে যার উত্তর আমার জানা নেই| বাংলায় কি ট্যাগ করা যায়? কেউ জানাতে পারবেন কি?

ভারতিয় বাঙালিদের বাংলা ব্লগ আমি খুব কম দেখতে পাই| এটার কারন কি বলে আপনি মনে করেন? এখানে এত লিটল ম্যাগাজিন রোজ লেখা হচ্ছে, এত সম্পাদকিয় লেখা হচ্ছে, এত পত্রপত্রিকার চল, ভাষা নিয়ে রোজ এত চর্চা হচ্ছে অথচ বাংলায় ব্লগিং এখনো পিছিয়ে রয়েছে| কেন? বাংলা লেখাকে ইন্টারনেটে পপুলার করার জন্যে কি করা দরকার?

কবিতা, গল্প লিখছেন অনেকে এবং তা পড়তে দারুন লাগে কিন্তু কারেন্ট আফেয়ার্স নিয়ে লিখছেন এমন ব্লগ সে তুলনায় কম দেখতে পাই| এটা কি আমার ভুল ধারনা যে এই ধরনের ব্লগ পোষ্ট কম?

বাংলা উইকি ও বাংলা সার্চ ইঞ্জিন কি ব্যবহার করছেন? বাংলা উইকিতে অংশগ্রহন করছেন কি? এই চমৎকার টুলসগুলির প্রচলন বারবে কি করলে?

এই ধরনের আর যেকোনো ভাবনা লিখে জানান| সেগুলি আমি ব্লগক্যাম্পে তুলে ধরার চেষ্টা করবো| আর হ্যা, কনভার্টার সম্বন্ধে কোন উপায় জানা থাকলে নিশ্চয় জানাবেন|

ধন্যবাদ|

11 টি মন্তব্য »

  1. The Hidden God said,

    অগাষ্ট 27, 2006 Project Management 7:27 pm

    আমি বাংলা ব্লগিং সম্পর্কে কিছু তথ্য ইমেল মারফৎ জানিয়েছি । এখানে আরো কিছু তথ্য সংযোজিত করলাম ।

    ব্লগ লিখতে গিয়ে কিছুদিন বাদে উৎসাহ হারিয়ে ফেলা শুধু বাংলা ব্লগ নয় সব ভাষার ব্লগের ক্ষেত্রেই প্রযোজ্য । ডায়েরি লেখা যেমন সবাই পারেন না তেমনি ব্লগ লেখাও সবার জন্য নয় । আর নিয়মিত পোস্ট করতেই হবে এরকম কোন বাধ্যবাধকতায় আসার মানে হয় না । এটা পুরোটাই ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে ।
    তবে যদি এরকম বোঝা যায় যে প্রচুর লোক ব্লগ পড়ছেন তবে স্বভাবতই লেখার উৎসাহ বাড়ে । আর প্রচুর মানুষকে ব্লগে আনতে গেলে যা যা করনীয় তা হল
    ১. বিভিন্ন সার্চ ইঞ্জিনে ব্লগটিকে সাবমিট করাতে হবে । এবং দেখতে হবে সার্চ ইঞ্জিনে সার্চ করে ব্লগটিকে পাওয়া যাচ্ছে কি না ।
    ২. বিভিন্ন ব্লগ কোঅর্ডিনেটর সাইটে ব্লগটিকে নথিভুক্ত করাতে হবে । এই ধরনের সাইটের ভিতর আছে blogflux.com, desiblogs.org, bloghub.com, indianbloggers.com, blogrankings.com, blogcatalog.com, bloggernity.com প্রভৃতি ।
    ৩. এছাড়া বিভিন্ন সাইট যেখানে ব্লগের আর এস এস ফিড থেকে ব্লগ পোস্টিংয়ের মূল অংশ তুলে ধরা হয় সেরকম কিছু সাইটেও ব্লগটিকে নথিভুক্ত করাতে হবে । এরকম বাঙালিদের জন্য রয়েছে bdblogs.com এবং bdblogs.net এর মতো সাইট ।
    ৪. অন্যান্য ব্লগের সাথে ব্লগটির ক্রসলিঙ্ক গড়ে তুলতে হবে । ব্যক্তিগত ভাবে অনুরোধ করে একাজ করা যাবে । অন্য ব্লগের লিঙ্ক নিজের ব্লগে দিতে হলে আপনাকে হয়তো সামান্য এইচটিএমএল জানতে হতে পারে ।
    ৫. ব্লগটির ডিজাইন পালটে ফেলে নিজের ইচ্ছামতো করে ফেলতে পারলে ভালো হয় । এত ব্লগটির একটি পৃথক আইডেনটিটি তৈরি হয় । যাঁরা একবার এই ব্লগে আসবেন তাঁরা ব্লগটিকে মনে রাখবেন ।
    ৬. ব্লগে একটি ফ্রী ট্র্যাকার দিতে পারলে ভাল হয় । এই ট্র্যাকার থেকে আপনি জানতে পারবেন রোজ কতজন আপনার ব্লগ দেখছেন এবং তাঁরা কোন কোন দেশ থেকে দেখছেন ।
    ৭. অন্য ব্লগের পোস্টে নিয়মিত কমেন্ট দিলে সেখান থেকেও বহু মানুষ আপনার ব্লগটা দেখতে উৎসাহী হবেন ।
    আশাকরি এই নিয়মগুলো অনুসরন করলে সহজেই কিছুদিনের মধ্যেই ব্লগটি জনপ্রিয় হয়ে উঠতে পারে ।

    অন্যান্য বাংলা ব্লগ আবিষ্কার করার সবথেকে সহজ উপায় হল বাংলা হরফে গুগল ইয়াহু এবং এমএসএন সার্চে বিভিন্ন বিষয় লিখে সার্চ করা । এছাড়া ব্লগার ডট কমের যে নিজস্ব ব্লগ সার্চ টুলটি রয়েছে সেটিও যথেষ্ট ভাল । এখানে উল্লেখযোগ্য যে ব্লগারের ব্লগ সার্চ টুলটি ব্লগস্পট ব্লগ ছাড়াও যে কোন রকমের ব্লগই সার্চ করতে পারে ।
    ভারতীয় দের মধ্যে বাংলা ব্লগ কম হবার কারন হল প্রধানত বাংলা টাইপিঙে অদক্ষতা । এছাড়া বাংলা ভাষার প্রতি উদাসীনতা এবং ইউনিকোড সম্পর্কে প্রাথমিক জ্ঞান না থাকাও এর একটা কারন । বাংলা ভাষাতেও যে ওয়েবসাইট হয় এটাও অনেকে জানেন না ।
    সামহোয়্যার ইন ব্লগ একটি ভাল প্রয়াস হলেও একে আমার একটা বদ্ধ ডোবার মতো লাগে । যেখানে সবাই মিলে একসাথে কামড়া কামড়ি করছে । এখানে ব্লগিং করতে হলে আবার বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে । তারপর ইউনিকোড না ব্যবহার করার ফলে লেখাগুলি সার্চ যোগ্য নয় । এরথেকে ব্লগস্পট এবং ওয়ার্ডপ্রেসকে আমার অনেক উদার বলে মনে হয় । সামহোয়্যারে বির্তকিত কিছু লিখলেই বিরাট ভাবে আক্রমনের সম্মুখীন হতে হয় । এবং সেই আক্রমন একসময় ব্যক্তিগত এবং নিকৃষ্ট স্তরে পৌছে যায় । আমার ব্লগে আমি যা ইচ্ছে তাই লিখব এবং দেখাব এই স্বাধীনতাটা যেন সামহোয়্যারের একটু কম বলে মনে হয় । আর সামহোয়্যার পুরোপুরিই বাংলাদেশ কেন্দ্রীক একটি প্রকল্প । আর সামহোয়্যার যদি না থাকত তাতেই বা কি এসে যেত ? যেখান ব্লগার এবং ওয়ার্ডপ্রেসের মত আরও ভালো ফ্রী সার্ভিস রয়েছে ।
    বাংলা ব্লগকে ভারতে জনপ্রিয় করতে গেলে সবথেকে আগে দরকার ভারতের বাংলা ও ইংরাজী পত্রপত্রিকা গুলোতে এই বিষয়ে লেখালেখি করা এবং সেব্যাপারে সাংবাদিক ও মিডিয়ার লোকদেরই প্রথমে এগিয়ে আসতে হবে ।

  2. কনফু said,

    অগাষ্ট 31, 2006 Project Management 6:41 pm

    বাংলা ইউনিকোড ব্লগগুলোকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবার চেষ্টা করা হচ্ছে।
    নিচের ব্লগটি ভিজিট করুন প্লিজ।
    http://banglaunicode.blogspot.com/
    এবং আপনার পরিচিত ইউনিকোড বাংলা ব্লগারদের জানান।

    কনফু-

  3. hasin said,

    সেপ্টেম্বর 19, 2006 Project Management 6:57 am

    Hi Aparna

    I am extremely sorry for this late reply. Here is something for you finally. Goto the following URL first and then you can paste any Post Id from somewherein blog in the text box. Hit the button and you will get the post text in Unicode.

    I think it will solve your problem!!!

    Thanks goes to emran for spending time on it.

    Regards
    Hasin Hayder

  4. সোহাগ ভূইঁয়া said,

    সেপ্টেম্বর 30, 2006 Project Management 4:34 am

    আপনি নিজেও বাংলা ব্লগিং কিন্তু কম করেন!

  5. Aparna said,

    অক্টোবর 4, 2006 Project Management 6:46 am

    এমা ধরা পরে গেলাম! এটা একদম ঠিক যে লিমারিক ছাড়া অন্য লেখা বেশ কম হয়| তাছাড়া এখনও পূজোর আমেজ!
    ওয়ার্ডপ্রেসে বাংলা লিখতে একটু বেশি সময় লাগে আমার, ফন্ট চেঞ্জ করার কাজটা ম্যানুয়েলি করতে হয় বলে| ব্লগার বিটা নিয়ে এক্সপেরিমেন্ট করছি, ওখানে একটু বেশি তারাতারি কাজ হলে ওখানে লিখব ভাবছি| দেখা যাক|

  6. kowshik said,

    অক্টোবর 16, 2006 Project Management 10:20 am

    আপনার লেখা পড়ে ভাল লেগেছে।

  7. Aparna said,

    অক্টোবর 17, 2006 Project Management 4:26 am

    ধন্যবাদ :)

  8. হাবিবমহাজন said,

    অক্টোবর 17, 2006 Project Management 7:34 am

    আজই প্রথম আসলাম আপনার ব্লগে। ভালো লাগছে।

  9. Aparna said,

    অক্টোবর 19, 2006 Project Management 6:30 am

    ধন্যবাদ! আমি আপনার ব্লগ বেশ রেগুলারলি পড়ি :)

  10. শাহাদাত said,

    নভেম্বর 3, 2006 Project Management 7:35 am

    প্রথম আসলাম এখানে। আপনার লেখা পড়ে ভাল লাগলো।

  11. Larcik-ko said,

    জানুয়ারি 20, 2008 Project Management 5:39 pm

    data com

Leave a Comment