07.22.06

আজকের লেবানন

Posted in আমার লেখা Project Management 6:51 pm লিখেছেন Aparna

লেবাননে যুদ্ধ শুরু হবার পর থেকেই আমি বেরুটে ফোন করার চেষ্টা করে যাচ্ছিলাম। আমার এক প্রিয় লেবানিস্‌ বান্ধবি সেখানে সবে মা হয়েছে। তার পরিবার ও সে কেমন আছে জানতে রোজ ফোন করছি কিন্তু লাইন পাই না। ই-মেইলেরো কোনো জবাব নেই। তীব্র ভাবে অনুভব করলাম যে বিপদে ঘেরা প্রিয়জনের খবর না পেলে মনের অবস্থা কি হয়।

আজ অবশেষে আম্মানে আরো এক বন্ধুর থেকে ফোনে জানতে পারলাম যে আমার বান্ধবী ভাল আছে। তার ছোট্ট মেয়েকে নিয়ে রাস্তাপথে বেরুট থেকে আম্মান গিয়ে, সেখান থেকে গ্রীসে তার আত্মীয়দের বাড়ি যেতে পেরেছে। পরিবারের অন্যরাও নিরাপদ স্থানে সরে গেছে কিন্তু বাড়িতেই আটকে আছে। কাজকর্ম সব বন্ধ।

কবে পরিস্থিতি ঠিক হবে কে জানে!

3 টি মন্তব্য »

  1. Arijit said,

    পরিস্থিতি ঠিক হবে কি কোনদিনও? একটা দেশ দিনের পর দিন সেই হলোকস্ট আর ছয় দিনের যুদ্ধের দোহাই দিয়ে আক্রান্ত সেজে যা খুশি করছে, আর আমরা তাকে এমুলেট করছি না কেন সেই নিয়ে তর্ক করছি। এটা দেখবেন – http://www.democracynow.org/article.pl?sid=06/07/17/1423257

  2. Aparna said,

    হলোকাস্ট নিঃসন্দেহে ইতিহাসের একটি কালো অধ্যায় কিন্তু ইসরায়েল তার মানুষকে তা ভুলতে দিতে চায় না… হয়্ত যাতে আর তার পুনরাবৃত্তি না ঘটতে পারে? কিন্তু অন্যরাও কি তাদের ভুলতে দিচ্ছে? “ওদের চিহ্ন মিটিয়ে দেব” এই মোনোভাব নিয়ে যখন মেতে আছে তাদের কিছু প্রতিবেশি, সেখানে “আমি দুর্বল” এই ইম্প্রেসন দেওয়াটা তাদের কাছে হয়ত সুবিধাজনক মনে হয়নি? এখনো পাসপোর্টে ইসরাইলের ভিসা থাকলে অনেক আরব দেশের ভিসা পাওয়া যায় না| অনেকে এখনো ওই জমিটি “মুক্ত্” করার স্ব্প্ন দেখেন| তা ছারা লেবাননের নিজস্ব নানান সমষ্যা আছে| দেশগুলি খুব কাছ থেকে দেখে আমার আজ মনে হয় ওদের সমষ্যাটা বেশ জটিল এবং এই কাহিনীর সমস্ত পাত্রদেরই কিছু দায়বদ্ধতা রয়েছে এর শান্তিপূর্ণ সমাধানের রাস্তা খুজে বের করার|

  3. Arijit said,

    দায়বদ্ধতা সকলের, কিন্তু এই মুহুর্তে গাজা বা ওয়েস্ট ব্যাংক – বা আজ লেবানন – এগুলোকে “অকুপেশন” ছাড়া আর কি বলবেন? উইকিপিডিয়া খুঁজে অনেক কিছু জানছি, যেগুলো আগে জানতাম না…আর ডেমোক্রেসী নাউ – এখানেও অনেক কিছু। ফ্রন্টলাইনের এই আর্টিকলটা পড়েছেন? http://flonnet.com/stories/20060811005800600.htm (Aijaz Ahmad’s essay in Frontline)


Leave a Comment