07.20.06
ফিরল ব্লগস্পট
অবশেষে ফিরছে ব্লগস্পট। দেশজুরে ব্লগারদের হইচই, তাদের সংঘবদ্ধ আপিল, মিডিয়ার চাপ, সব মিলিয়ে যা আওয়াজ সৃষ্টি হল তাতে সরকারের ঘুম ভাঙল। যা ভাবা হয়েছিল তাই হল। সব দায় গিয়ে পড়ল আইসপিদের ওপর। এবার থেকে তাদের প্রযুক্তি আর উন্নত করতে হবে যাতে তারা শুধু সাব-ডোমেইন ব্লক করতে পারে।
সে তো হল। কিন্তু এখানেই ব্লগারদের থেমে থাকলে চলবে না। শোনা যায় যে সরকার এইবার আইটি এ্যক্টে ব্লগ বিষয় নিয়ে ভাব্বেন। দেখতে হবে যে নতুন আইন যেন হয় স্বচ্ছ এবং যুক্তিসঙ্গত। যাতে আগামী দিনে দুম করে কারো ব্লগ, কারন না দেখিয়েই, আবার বন্ধ করে না দেওয়া হয়।
আরো একটা ব্যপার নিয়ে ভাবার আছে। একটি সারভে বলছে যে ৪০% মানুষ বলেছেন যে সেকিঊরিটির জন্য সরকার এই পদক্ষেপ (ব্লকিং) নিতেই পারেন। এর থেকে বোঝা যায় যে অনেকেই এখোনো ব্লগ ব্যপারটা সম্বন্ধে খুব একটা ওয়াকিবহাল নন। তাই হয়ত প্রয়োজন টীভী, ম্যগাজিন মাধ্যমে এই নতুন মিডিয়া সম্বন্ধে আরো আলোকপাত করা।
হ্যাপি ব্লগস্পটিং!

