07.18.06
ভারতে কি সত্যিই ব্লগ সেন্সরশিপ চালু হল?
গত কয়েকদিন ধরেই আস্তে আস্তে আমাদের দেশের নানান দিক থেকে ব্লগাররা যানাচ্ছিলেন যে তারা তাদের ব্লগ আপলোড করতে পারছিলেন না।
সমষ্যাটা শুরু হয় ব্লগষ্পট নামক ডোমেইনটিতে। যদিও প্রথমে মনে করা হচ্ছিল যে এটি কোনো আইএসপি সঙ্ক্রান্ত সমষ্যা, কিন্তু পরে জানা যায় যে সম্ভবত ভারতিয় সরকারের আদেশেই এই ‘সেন্সরশিপ’।
যেহেতু সরকার থেকে এখনো কোন বিবৃতি দেওয়া হ্য় নি তাই এই মুহূর্তে দেশে ব্লগারদের মনে নানান প্রশ্ন ও রাগ জমে উঠছে।
আশঙ্কা করা হচ্ছে যে দেশে টেররিস্মের মোকাবিলা করার জন্য ও মুমবাই এ বম্ব ব্লাস্ট হওয়ার পর সরকার এমন কিছু ব্লগ বন্ধ করতে চেয়েছিল যা জাতিয়তাবোধের বিরোধি মন্তব্য করছিল এবং যেগুলি টেরোরিস্ম ছড়ানর জন্য অন্যদের প্ররোচিত করছিল।
সরকারের এই পদক্ষেপে হয়ত কারোর তেমন আপত্তি থাকত না কিন্তু তা করতে গিয়ে, আইএসপিগুলি পুরো ডোমেইনগুলিই ব্লক করে দিয়েছে। একেই বলে ধরে আনতে বল্লে বেঁধে আনা!
এখন এই খবরটি সারা দেশে ছড়িয়ে পরেছে এবং ‘মেইন স্ট্রিম মিডিয়া, অর্থাৎ’ খবরের কাগজ ও টিভি চ্যানলগুলি এই নিয়ে চর্চা করতে আরম্ভ করেছে। ব্লগাররাও বসে নেই। তারাও দলবদ্ধ হয়ে সরকারের থেকে এর জবাব চাইবার জন্য তৈরি হচ্ছে।
যদি দেখা যায় যে আসলে ভুলটা আইএসপি সঙ্ক্রান্ত এবং অচিরেই তা মিটে যায় তবে এটা একটা নিছক দূ্র্ঘটনা বলে দেখা গেলেও যেতে পারে। কিন্তু যদি এটা সত্যি হয় যে ভারত সরকার ইছছাকৃত ভাবে এই পপুলার ডোমেইনগুলি সেন্সর করে বন্ধ করে দিয়েছে তাহলে বুঝতে হবে যে আমরা আবার অন্ধকার যুগের দিকে পা বারিয়েছি।
কিন্তু মজার কথা এই যে অনেকেই এখন যে সব প্রক্সি স্রভর দিয়ে তাদের বন্ধ ব্লগ খুলছেন তার মধ্যে একটি রাস্তা তৈরি করেছেন পাকিস্তানি ব্লগাররা। শেষ পর্যন্ত ব্লগিংই বোধহয় দেশ নির্বিচারে মানুষের মনের মিল ঘটাতে সাহায্য করবে। আমরা শেই দিনের আশায় রইলাম।
এখন দেখা যাক এই জল কতদূর গড়ায়।

