06.24.06

শুধু ট্রেন নয়।

Posted in আমার লেখা Project Management 11:27 am লিখেছেন Aparna

কিছুদিন আগে রাজধানি এক্সপ্রেস ধরতে শিয়ালদা স্টেশনে গেলাম।  গিয়ে ট্রেন টাইমটেবলের বোর্ডে নানান ট্রেনের খবরাখবরের মাঝে দেখি এই ধুমপান সম্বন্ধিয় সাবধানবানী।

image128.jpg

 মানুষের নজরে আনার এক নতুনরকম প্রচেষ্টা। আপনি কি বলেন?

06.05.06

নস্টালজিয়া

Posted in কবিতা, ভাইয়ের লেখা Project Management 8:00 am লিখেছেন Aparna

সারাটা দিন রোদ্দুর আর বৃষ্টি
লুকোচুরি খেলে, লুটোপুটি খেয়ে হল সারা।
মিষ্টি বাতাস আলোড়িত করে
তবু কেন বারে বার, বারে বার
ভেসে আসে — ” এই”
~

কোনদিন পরিচয় মেলে ধরে
আসো নি কাছে ~
তবু সবটুকু পাওয়ার আশায়
ছুটে ছুটে গেছি।
ফিরেছি নিঃস্বতর হয়ে।

দুর্নিবার আকাঙ্ক্ষার নাম রেখেছি – ঝোড়া।

তারপর সময়ের পাগলাঝোড়ায়
অনেক ঝড় উঠেছে।
কেটেছে অনেক স্বপ্নবিহীন রাত্রি
স্বপ্নময় দিন।

এখন দুচোখে পড়েছি বাস্তবের চশমা।
সবটুকু নয়, শুধু একটু একটু করে
আজ গড়ে তুলি আমার সংসার।

তবু মাঝে মাঝে, রোদ ঝড় মাখামাখি করে
কেন জানি বারে বার, বারে বার
ফিরে আসে — “এই”~

~অর্ণব রায়