05.18.06

কাজলা দিঘী

Posted in কবিতা, মায়ের লেখা Project Management 5:06 pm লিখেছেন Aparna

কাজলা দিঘী,কাজলা দিঘী,কাজলা মেয়ে কৈ? 
পথের পানে চেয়ে আমি আশায় আশায় রই
কালকে আমার ঘুম আসেনি রাতে
শয্যা আমার ভিজেছিল চাঁদের জোছ্নাতে 

তোমার দিঘীর কালো জলে,সবার দেখি সুখ
আমার বেলায় আঁধার দেখি,দুখ্খে ঢাকি মুখ 
নাইতে নেমে সাঁতার কাটে কত শত জনা 
আমিই কেবল ভয়ে মরি সাঁতার যে নেই জানা

জ্যোত্স্না য্খন নাইতে নামে তোমার ভরা বুকে
বাতাশ তখন তোমায় দোলায়,পরম পাওয়ার সুখে
নদীর মতন নও তবুও ঢেউয়ের এতো খেলা 
বসে বসে দেখি আমি, কাটে সারা বেলা।

~ রাণী রায় 

১ টি মন্তব্য »

  1. tiff said,

    ……XD


Leave a Comment